খবর লাইভ : দেশে করোনা মহামারী পরিস্থিতিতে অক্সিজেনের আকাল ও সরবরাহে ঘাটতি নিয়ে তুমুল সমালোচনার পর নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। পিএম কেয়ার ফান্ড থেকে অবিলম্বে এক লক্ষ অক্সিজেন কনসেনট্রেটর কেনার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা যেসব রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ সেইসব রাজ্যে পাঠানো হবে এই অক্সিজেন তৈরির পোর্টেবল মেশিন। উল্লেখ্য, অক্সিজেনের চরম ঘাটতি অনুভব করার পরপরই পিএম কেয়ার ফান্ড থেকে ইতিমধ্যেই ৭১৩ টি মেডিক্যাল অক্সিজেন ইউনিট তৈরির কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ৫০০টি অক্সিজেন ইউনিট তৈরির কাজও শুরু হয়েছে। উপায় না দেখে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে মেডিক্যাল অক্সিজেনের জন্য আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কয়েকটি দেশ থেকে সাহায্য আসার পরও দেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা এখন তুঙ্গে। তাই এক লক্ষ কনসেনট্রেটর সংগ্রহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা দেরিতে হলেও ভালো উদ্যোগ বলে মনে করছে চিকিৎসক মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…