Categories: State

অক্সিজেনের ঘাটতি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

খবর লাইভ ‌: অক্সিজেনের ঘাটতি মেটাতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷ আজ বোলপুরে কর্মিসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে রাজ্য সরকার ৫ হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার পরিকল্পনা করেছে বলে জানালেন তিনি ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে জরুরি অবস্থায় ছোট মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার কিনতে পারেন, সেই ব্যবস্থাও করছে রাজ্য সরকার ৷

আজ বোলপুরে অক্সিজেনের ঘাটতি নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন বাংলায় তৈরি অক্সিজেন উত্তরপ্রদেশ ও গুজরাতে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, করোনা রোগীদের ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ উত্তরপ্রদেশ ও গুজরাতে বেশি বেশি করে মজুত করা হচ্ছে ৷ কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে অবিজেপি রাজ্যগুলিতে ওষুধ ও অক্সিজেনের ঘাটিত তৈরি করছে ৷
তবে, অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য সরকার যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার ৫ হাজার অক্সিজেন সিলিন্ডার কিনছে ৷ সেই সঙ্গে ছোট মেডিক্যাল সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে ৷ যে সিলিন্ডারগুলি বৈধ প্রেসক্রিপশনের ভিত্তিতে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের দেওয়া হবে ৷ পাশাপাশি একটি অক্সিজেন প্রস্তুতকারক প্লান্টের সঙ্গেও স্বাস্থ্য দফতর কথা বলেছে ৷ যাদের দৈনিক অক্সিজ়েন তৈরি দ্বিগুণ করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago