Categories: National

করোনার বাড়বাড়ন্তের জন্য মোদি সরকারের অদূরদর্শিতাকেই দুষলেন পিকে

খবর লাইভ : এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷ কোভিড পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তোপ দেগেছেন তিনি ৷
তাঁর অভিযোগ, দূরদর্শিতার অভাবের জন্য এবং পুরো বিষয়ের বোঝার অভাবের জন্য দেশের করোনা পরিস্থিতিকে অবহেলা করছেন প্রধানমন্ত্রী৷ গতরাতে করোনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপরই তাঁকে কটাক্ষ করেন প্রশান্ত কিশোর ৷ তাঁর কথায়, করোনায় জয়ী হওয়া নিয়ে প্রধানমন্ত্রী যা বলছেন তাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন৷
নিজের ট্যুইটে কী লিখেছেন প্রশান্ত? মোদিকে কটাক্ষ করে প্রশান্ত কিশোর তাঁর ট্যুইটে লিখেছেন, ‘মোদি সরকার যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করছেন তাতে ১)দূরদর্শিতার অভাব ও বিষয়ের গুরুত্ব বুঝতে না পেরে প্রধান সমস্যা অবহেলা করছেন ৷ ২) হঠাৎ করে বিষয়টির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে এসে জয়ের মিথ্যা দাবি করছেন ৷ ৩) এরপরও যদি কোনও সমস্যা থাকে তাহলে তা অন্যদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ৷ ৪) যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে ভক্তদের নিয়ে এসে সেই সাফল্যের দাবি করা ৷ এইভাবেই ট্যুইটের প্রতিটি ছত্রে ছত্রে মোদি সরকারকে ব্যঙ্গ করে আক্রমণ করেছেন প্রশান্ত কিশোর ৷ প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়াবহ হারে সংক্রমণ ছড়াচ্ছে গোটা দেশে৷ এই পরিস্থিতিতে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে তিনি জানিয়ে দেন, এই চ্যালেঞ্জ খুবই বড় ৷ আমাদের সকলকে মিলে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে ৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago