Categories: National

করোনাকালে সেনার মদত! ৬৭টি সেনা হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা

খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। আর দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে করোনা বাড়ছে তাতে স্বাস্থ্য বিভাগও উদ্বিগ্ন।প্রত্যেককে চিকিৎসা দেওয়াই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন।আর এই বিপর্যয়ের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হল। এখন থেকে করোনা রোগীরা সেনা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনার কাছে সহযোগিতার কথা বলেছেন।
সেনাবাহিনীর তিন প্রধান অধিকারিক ও প্রতিরক্ষা সচিবে সাথে বৈঠকের পর সেনাবাহিনীর সব হাসপাতালে এই নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।সেনাপ্রধান জেনারেল রানাভানের সঙ্গে কথা হয়েছে রাজনাথের। প্রতিরক্ষা সচিব এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র প্রধানের সঙ্গেও কথা বলেছেন রাজনাথ। বর্তমানে দেশে ৬৭ টি সেনা হাসপাতাল রয়েছে। এতে কোভিডের রোগীদের জেলা প্রশাসন বা কোভিডের নোডাল অফিসারের মাধ্যমে চিকিৎসা করা হবে।
রাজনাথের মতে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে দেশজুড়ে জরুরি অবস্থাকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উচিত তাদের সবরকম পরিকাঠামো ও সুযোগ সুবিধা নিয়ে দেশবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।এই বিষয়ে সেনাবাহিনীকে প্রত্যেক রাজ্যগুলিকে সাহায্য করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেও চলতে বলেন তিনি। রাজনাথের এই নির্দেশ পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। দিল্লিতে ডিআরডিও-র ৫০০ বেডের হাসপাতাল খুলে দেওয়া হয়েছে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago