খবর লাইভ : তৃণমূল কংগ্রেস না বিজেপি, সবথেকে বড় প্রতিপক্ষ কোন দল ? এই প্রশ্নে সিপিএমের থেকে ভিন্ন মেরুতে সিপিআই(এমএল) ৷ দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মতে, বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চে তৃণমুলকে ব্রাত্য রাখার যে সিদ্ধান্ত সিপিএম নিয়েছে, তা সঠিক নয় ৷ কারণ, গোটা দেশে সামগ্রিকভাবে বিজেপি বিরোধিতার প্রশ্নে সব বিজেপি বিরোধী দলেরই একজোট হওয়া উচিত ৷ সেখানে তৃণমূলকে উপেক্ষা করা সঠিক নয় ৷ কারণ, বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব রয়েছেন ৷
রাজ্যে চলতি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বিরোধী দলের নেতা-নেত্রীদের চিঠি লিখেছিলেন ৷ চিঠিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে পাশে দাঁড়ানোর আহ্বান ছিল ৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির কাছেও পৌঁছেছিল মমতার চিঠি ৷ যদিও রাজ্যের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক কংগ্রেস ৷ ফলে সোনিয়া গান্ধিকে চিঠি দেওয়ার মধ্যে দিয়ে অন্য রাজনৈতিক অঙ্ক রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের ৷অন্যদিকে, চিঠি প্রাপকদের তালিকায় বামপন্থী দলগুলির মধ্যে একমাত্র সিপিআই(এমএল)কে রাখা হয়েছে ৷ যা দেখে মনে করা হচ্ছে, বাম শিবিরের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেন মমতা ৷ চিঠির প্রাপ্তির কথা স্বীকার করে সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘‘চিঠি পেয়েছি ৷ কোনও সন্দেহ নেই বর্তমানে দেশে ফেডারেলিজম, গণতন্ত্র, সোশালিজম আক্রান্ত ৷ সরকারি ক্ষেত্র আক্রান্ত ৷ এই পরিপ্রেক্ষিতেই একটা ঐক্য জরুরী ৷ নির্বাচন চলছে ৷ তারপর বিরোধী শিবিরের একসঙ্গে বসে পরবর্তী আন্দোলনের পথ ঠিক করা উচিত ৷ আশা করছি অসমে বিজেপি পরাজিত হবে ৷ এই রাজ্যেও বিজেপিকে রুখে দেওয়া যাবে ৷’’
রাজ্যে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলার প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে ব্রাত্য রাখার যে সিদ্ধান্ত সিপিএম নিয়েছে, তা মানতে রাজি নন দীপঙ্কররা ৷ তাঁর মতে, এই বিষয়ে সিপিএমের সঙ্গে মতভেদ রয়েছে ৷ দীপঙ্কর বলেন, ‘‘বিজেপিকে হারানোর জন্য আগে তৃণমূলকে হারাতে হবে, এই তত্ত্ব বাস্তবসম্মত বলে আমাদের মনে হয় না ৷ বিজেপি এবং তৃণমূলকে এক করে দেখার যুক্তিও আমরা মানতে পারছি না ৷ বিজেপি বিরোধিতার মঞ্চে তৃণমূলকে বাদ রাখা যাবে না ৷’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…