খবর লাইভ : ঝাড়খণ্ড থেকে এসেছিল কলকাতায় কাজ করতে। বাড়ি ফেরা আর হল না। একবালপুরে দাদার হাতে নৃশংসভাবে খুন ভাই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। প্রাথমিক তদন্তের পর মৃতের দাদা মুবারাক আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি জেরায় খুনের কথা স্বীকার করেছে সে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মুজাহিদ আনসারি। বাড়ি ঝাড়খণ্ডে। একবালপুরের কদমতলা রোডে একটি মসজিদ তৈরির কাজ করতে এসেছিল বছর চোদ্দর ওই কিশোর। মসজিদের ওপরের তলায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, মুজাহিদের মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিন সল্টলেক সেক্টর ফাইভেও এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার বারো কপাট এলাকায় একটি খালে কাপড়ে মোড়া অবস্থায় পাওয়া যায় দেহটি। পুলিশের প্রাথমিক অনুমান মৃতের বয়স ২৫-৩০ বছর। দু-তিন দিন আগে দেহটি খালে ফেলে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…