Categories: National

হিদমার ট্র্যাপে পা দেওয়াটাই কি কাল হল জওয়ানদের? কে এই হিদমা?

খবর লাইভ : খবর ছিল মাওবাদী নেতা হিদমা ওরফে সন্তোষ জঙ্গলে রয়েছে। তাকে ঘায়েল করতেই অভিযানে নেমেছিল বাহিনী। কিন্তু যেভাবে মাওবাদীরা জওয়ানদের ওপর হামলা চালিয়েছে, তাতে প্রশ্ন উঠছে আদৌ ঘটনাস্থলে হিদমা ছিল কিনা। গোয়েন্দারা মনে করছেন, যেভাবে বাহিনীকে জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হয়েছিল তাতে গোটা ব্যাপারটা হিদমার পাতা ‘ইউ ‘ আকৃতির ফাঁদ হতে পারে।
কে এই হিদমা? হিদমা আসলে কেমন দেখতে, তা নিয়ে ধন্দে গোয়েন্দারা। কারণ কেউ কেউ বলেন, ছোটখাটো রোগা পাতলা একটা ছেলে, যার বয়স চল্লিশও পেরোয়নি। কেউ আবার বলেন, সুকমা -দান্তেওয়াড়া-বিজাপুরের ‘ভগবান’ এর বয়স পঞ্চাশের বেশি। যেটুকু টুকরো টুকরো তথ্য মিলেছে, তার ওপর ভিত্তি করেই পুলিশ তার মাথার দাম রেখেছে ৪০ লক্ষ টাকা। সুকমারই পার্বতী গ্রামের ছেলে হিদমা। জঙ্গলে জঙ্গলে ছায়ার মতন ঘুরে বেড়ায়। ১০-১২ বছরে ছত্তিশগড়ে যতগুলি মাওবাদী হামলা হয়েছে তার সবেতেই প্রায় হাত ছিল হিদমার। এমনই দাবি প্রশাসনের।
বাহিনী সূত্রে আরও খবর, নব্বইয়ের দশকের শুরুতে মাওবাদী দলে নাম লেখায় এই মাও কমান্ডার। ক্লাস টেন পাশ। প্রথা ভেঙে ইতিমধ্যেই সবচেয়ে কম বয়সী হিসেবে মাওবাদী দলের ২১ সদস্যের সেন্ট্রাল কমিটিতে স্থান পেয়েছে সে। সূত্রের খবর, সম্প্রতি তাকে দলের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান পদও দেওয়া হয়। প্রশাসন মনে করছে, ‘ভূমিপুত্র’ হিদমা যদি জঙ্গলে থেকেও থাকে, গেরিলা যুদ্ধ চালিয়ে সেখান থেকে পালানো তার কাছে ডাল ভাত।
জওয়ানদের মৃত্যুর পিছনে বিশেষজ্ঞরা অন্য একটি কারণও দেখছেন। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনকে অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে। আবার প্রশাসনিক গাফিলতির অভিযোগ করছেন একাংশ। কারণ বাহিনীর অভিযোগ, ওই এলাকায় সিগনালিং ব্যবস্থা ভালো কাজ করে না। তাই হয়তো বাড়তি ফোর্স চাওয়ার সুযোগ পাননি জওয়ানরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago