খবর লাইভ : সিবিআই দফতরে সোমবার ফের হাজিরা দিলেন লালা। এই নিয়ে চতুর্থবার সিবিআইয়ের মুখোমুখি হলেন কয়লাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এদিন সমস্ত কাগজপত্র নিয়ে নিজাম প্যালেসে হাজির হন তিনি। নাম জড়াচ্ছে একের পর এক পুলিশ অফিসারের। গতকাল গ্রেফতার হন বাঁকুড়ার আইসি অশোক মিশ্র।
এদিকে লালাকে দেওয়া সুরক্ষা কবচ মঙ্গলবার উঠে যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানায় আদালত। এরপরই জনসমক্ষে আসেন লালা। এর আগে লালাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁর দেওয়া তথ্যে খুশি নন আধিকারিকরা। তাই সোমবার তাঁকে ফের তলব করা হয়। গোয়েন্দারা তাঁর কাছে মূলত জানতে চাইছেন, কয়লাপাচারের টাকা কাদের কাছে যেত। এই পাচারে কারা কারা জড়িত।তাঁকে জেরাতে কী তথ্য পাওয়া যায়, সেই দিকে নজর রাজ্যবাসীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…