Categories: National

ভোটবঙ্গে ফের আগামিকাল প্রচারে মোদি

খবর লাইভ: মধ্যগগনে ভোট উত্তাপ। নবান্ন দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছে সবকটি রাজনৈতিক দলই। এরই মধ্যে ভোটবঙ্গে ফের নির্বাচনী প্রচারে আসছেন গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা নরেন্দ্র মোদি। মথুরাপুর, উলুবেড়িয়া সহ বেশ কয়েকটি জায়গায় প্রচার সারবেন বলে দলীয় সূত্রে খবর। ফের ৩ তারিখ প্রচারে ঝাঁপাবেন গেরুয়া শিবিরের এই হেভিওয়েট। তারপর আসবেন ৬ তারিখ।
লোকসভা ভোটে তাঁর নাম মাহাত্ম্যেই বাংলার ১৯ আসন দলের ঝুলিতে জমা পড়েছিল। চলতি বিধানসভা ভোটেও তাঁর ম্যাজিকের উপরে অটুট ভরসা বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের। এমনকি রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্নও দেখতে শুরু করেছেন। বৃহস্পতিবার রাজ্যের চার জেলায় যখন দ্বিতীয় দফার ভোট চলবে, তখনও দলের কর্মী-সমর্থকদের ভোকাল টনিক দিতে বঙ্গের মাটিতে হাজির থাকছেন প্রধানমন্ত্রী। একইদিনে জোড়া জনসভা করবেন তিনি। প্রথম জনসভা দক্ষিণ ২৪ পরগনায় আর দ্বিতীয় জনসভা হাওড়ায়। শুধু দ্বিতীয় দফার ভোটের দিনেই নয়, তৃতীয় দফার ভোটের দিনেও বাংলায় সভা করবেন মোদি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথমে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। ওই সভা শেষে সোজা চলে যাবেন হাওড়ার উলুবেড়িয়ায়। বিধানসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এর আগেও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় সভা করেছেন মোদি। দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যে মোদির উপস্থিত থাকা ও জোড়া সভা-রাজনৈতিক ডিভিডেন্ড এনে দেবে বলে মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago