খবর লাইভ: অবসাদের জেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্রিটেনের প্রাক্তন রাজপুত্র হ্যারি। ওই একই কারণে আত্মহত্যার কথা ভেবেছিলেন তাঁর স্ত্রী মেগান মার্কেলও। এক টিভি সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারের জেরে আপাতত তোলপাড় ব্রিটেন।
বাবার সঙ্গে সম্পর্কে অবনতির জেরে সস্ত্রীক ঘর ছাড়েন হ্যারি। শুধু ঘরই নয়, ব্রিটেন ছেড়ে আশ্রয় নেন কানাডায়। সেখানে আরও এক পুত্র সন্তানের জন্ম দেন মেগান।
কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন রাজপুত্র? মেগানের দাবি, তাঁদের সন্তানের গায়ের রং নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজ পরিবার। এর কারণ, মেগানের মা কৃষ্ণাঙ্গ। যদিও তাঁর বাবা শ্বেতাঙ্গ। অনাগত সন্তানের গায়ের রং নিয়ে একবার হ্যারির সঙ্গেও আলোচনা করেছিলেন রাজ পরিবারের সদস্যরা। মেগানের অনাগত সন্তান পুরোপুরি ফর্সা নাও হতে পারে ভেবেও উদ্বেগে ছিলেন তাঁরা।
একটি ব্রিটিশ ট্যাবলয়েড প্রায়ই নেগেটিভ খবর করত বলেও অভিযোগ করেন মেগান। তিনি বলেন, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে, আমি আর বেঁচে থাকতে চাইছিলাম না। মেগানের দাবি, ঘটনাটি তিনি রাজ পরিবারের এক বর্ষীয়ান সদস্যকে জানিয়েছিলেন। মিডিয়াকে নেগেটিভ কভারেজ করতে না বলতে বলেছিলাম। মেগান বলেন, উনি বলেন, সেটা ভালো দেখাবে না।
এর পরেই তাঁরা
রাজ পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। পরে প্রাসাদ ছেড়ে চলে তাঁরা চলে যান কানাডায়। এই গ্রীষ্মেই তাঁদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে বলেও জানান ব্রিটিশ রাজ পরিবারের এই প্রাক্তনী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…