খবর লাইভ : বামেদের ব্রিগেড সমাবেশের পর আজ, রবিবার বিজেপির ব্রিগেড। প্রধান বক্তা নরেন্দ্র মোদি। থাকবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। থাকতে পারেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমারও। তাই নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেড। শুধু ব্রিগেড চত্বর নয়, সমগ্র কলকাতা শহরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।
অন্যদিকে, ব্রিগেড গ্রাউন্ড ভরাতে মরিয়া বিজেপি। গত রাত থেকেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে হাওড়া, শিয়ালদহ থেকেও কাতারে কাতারে বিজেপি কর্মী-সমর্থক ব্রিগেডের দিকে রওনা দিয়েছেন। ভিন রাজ্য থেকেও বিজেপি কর্মী-সমর্থক আসছেন বলে সূত্রের খবর। এই ব্রিগেড থেকেই যে নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারের সুর বেঁধে দেবেন তা বলা বাহুল্য। তাই ব্রিগেডে তিনি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে গোটা বাংলা।
অন্যদিকে, নরেন্দ্র মোদি যখন ব্রিগেডের মঞ্চে উঠে তৃণমূল সরকারের ত্রুটি তুলে ধরে বিজেপিকে বাংলার মসনদে আনার ডাক দেবেন, তখন উত্তরবঙ্গে পেট্রেপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে পথে নেমে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে, হাইভোল্টেজ হতে চলেছে রবিবার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…