খবর লাইভ : নেপাল পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় যুবকের। নিখোঁজ আরও একজন। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত। পুলিশ জানায়, নিহতের নাম গোবিন্দ সিংহ (২৬)। নিখোঁজ ১। নেপাল পুলিশ কেন গুলি ছুঁড়ল তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও সশস্ত্র সীমা বলের (এসএসবি) জওয়ান।
জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পিলভিট জেলার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে নেপালের বেলোরি বাজারে গিয়েছিলেন তিন বন্ধু- গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ। সেখানেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন গোবিন্দ। পরে তাঁর মৃত্যু হয়। বাকি দুজনের মধ্যে একজন কোনও রকম পালিয়ে ফিরেছেন। কিন্তু অন্যজন এখনও নিখোঁজ। এই ঘটনায় শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ওই গ্রাম। গ্রামবাসীদের শান্ত করতে মোতায়েন করা হয় পুলিশবাহিনী। নেপাল পুলিশ কেন এই ভারতীয় যুবকদের উপর গুলি ছুঁড়ল তা জানার চেষ্টা করছে যোগীরাজ্যের পুলিশ। কোনওরকমে বেঁচে ফিরে আসা যুবককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…