খবর লাইভ : প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পর ইডি-র দফতর থেকে ছাড়া পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ৮ মার্চ ফের কুণালকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ইডির অফিসে পৌঁছে যান কুণাল। বিকেল ৫টা ৪৫ মিনিটে বেরিয়ে আসেন তিনি। তিনি এদিন বলেন, ‘ভিতরে কী প্রশ্ন করা হয়েছে, কী জবাব দিয়েছি তা বলব না। কারণ এটা নীতিগতভাবে ঠিক নয়।’ এদিন তিনি জানান, প্রথম দিন থেকে তদন্তে সহযোগিতা করে এসেছি, আজও সে চেষ্টাই করেছি। তাঁরা যা প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি। তাঁর কথায়, ‘২০১৩ সাল থেকে আমি তদন্তে সহযোগিতা করছি। যখন যে তদন্তকারী এজেন্সি আমায় ডেকেছে, আমি গেছি। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি। ভবিষ্যতেও আমায় ডাকা হলে আমি আসব। সম্ভবত পরের সপ্তাহে আমি আর একবার আসব।’ কুণাল ঘোষ আরও বলেন, ‘তদন্তের উপর আমার পূর্ণ আস্থা আছে। ভয় এটাই থাকে, তদন্ত যদি রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়। তবে সেটা বিচারসাপেক্ষ। তার আগে অবধি আমার তদন্তকারীদের নিয়ে কোনও অভিযোগ নেই। তবে আমি আশা করি, সুদীপ্ত সেনের চিঠিতে যাঁদের নাম আছে, তাঁদেরও জেরা করা হবে।’ তিনি এও জানান, ‘আমাকে যে যখন ডেকেছে, আমি সবসময় এসেছি। কেন্দ্রের হোক কিংবা রাজ্যের, যখন যে এজেন্সি ডেকেছে তদন্তে সহযোগিতা করেছি। আমার যাবতীয় ডকুমেন্ট ওদের কাছে রয়েছে। তা সত্ত্বেও প্রয়োজনে আবার হাজিরা দেব। যতবার চাইবে, ততবার দেব। হাজার বার দেব’। সিবিআই সূত্রে খবর, কয়েকদিন আগে সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে সিবিআই। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তদন্তকারীদের হাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই কুণালকে জেরা করতে চেয়েছিল ইডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…