‘ঐতিহাসিক ব্রিগেড’! একুশের ব্রিগেড থেকে ভোটের নয়া স্লোগান তুললেন সেলিম
খবর লাইভ : একুশের ব্রিগেডকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। আবার এই ব্রিগেড সমাবেশ থেকেই ‘সঙ্গে বিমান-অধীর-আব্বাস আছে, আমাদেরই হবে জয়’ বলে নয়া জোটের নয়া স্লোগান তুললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
এদিন মূলত ব্রিগেডে আমজনতার ভিড় এবং এই রাজনৈতিক মেলবন্ধনকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন সীতারাম ইয়েচুরি। তাঁর কথায়, ‘এবারের ব্রিগেড সবদিক থেকেই ঐতিহাসিক। এই ভিড় বুঝিয়ে দিচ্ছে এ রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে।’ একইসঙ্গে বাংলায় জনহিতের সরকার গড়ার দাবি জানিয়ে তৃণমূল, বিজেপিকে একযোগে ‘লুঠতরাজের সরকার’ বলে তোপ দাগলেন তিনি।
অন্যদিকে, সমাবেশের একেবারেই শেষলগ্নে ভাষণ দিতে উঠে একুশের ভোটের নয়া জোটে নয়া স্লোগান বেঁধে দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। দলীয় কর্মীদের বার্তা দিয়ে তিনি বলেন, ‘লড়াই শুধু ব্রিগেডে হবে না। এবার লড়াই হবে বুথে বুথে। বুথে অনেক ভূত-পেত্নি আছে। আমরা ভয় পাব না, ভূত তাড়াতে হবে। সঙ্গে বিমান-অধীর-আব্বাস আছে, আমাদেরই হবে জয়।’ আবার তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা জবাব দিয়ে সেলিম বলেন, ‘দিদি-মোদির খেলা এক বছর ধরে দেখছি। কেউ কেউ বলছে খেলা হবে। এবার ওদের মাঠ থেকে সরাতে হবে।’
আবার ইয়েচুরির সুরে সুর মিলিয়ে মহম্মদ সেলিমও তৃণমূল, বিজেপিকে একযোগে তোপ দেগে বলেন, ‘বাংলায় দিদির সরকার লুট করছে। দিল্লিতে মোদির সরকার লুট করছে। লুঠেরা কখনও লুটেরাকে ধরে না। বাংলায় এখন সবকিছুতেই কাটমানি-তোলাবাজি। যে চিটফান্ডের টাকা চুরি করেছিল, সে ঝপাং করে বিজেপিতে চলে গিয়েছে। তাতে সাধারণ মানুষের টাকা ফেরত আসবে না।’ ‘শান্তিনিকেতন’ নিলাম করে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হবে’ বলে পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন সেলিম।
উল্লেখ্য, বামফ্রন্টের নেতৃবৃন্দ এবং দুই জোটসঙ্গী ছাড়াও দেবলীনা হেমব্রম, জেএনইউ আন্দোলন থেকে উঠে আসা এসএফআই নেত্রী ঐশী ঘোষের মত তরুণ নেত্রীরাও এদিনের ব্রিগেড সমাবেশে যোগ দেন এবং বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে বক্তব্য রাখেন। এছাড়া লালু-পুত্র তেজস্বী যাদব না এলেও ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই ব্রিগেড সমাবেশে যোগ দেন এবং দুর্নীতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে তৃণমূল, বিজেপিকে একযোগে আক্রমণ করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…