খবর লাইভ : শুক্রবার বাংলায় আট দফা ভোট ঘোষিত হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি। এরই মধ্যে রদবদল করা হল পুলিশ-প্রশাসনে। দমকলের ডিজিকে নিয়ে আসা হল রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্বে। রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হল দমকলের বর্তমান ডিজি জগমোহনকে। শনিবারই নির্বাচন কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কমিশনের এই পদক্ষেপ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই রদবদলকে স্বাগত জানিয়েছে বিজেপি। এনিয়ে শাসকদল তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বাংলায় বেনজিরভাবে এবার দুজন পুলিশ অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এক জন হলেন ৮১- ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার বিবেক দুবে। অন্যজন হলেন ৭৭- ব্যাচের মনিপুর ক্যাডারের আইপিএস অফিসার মৃণালকান্তি দাস। শুক্রবারই তাঁরা দায়িত্ব গ্রহণ করেছেন। এবার এডিজি পদেও রদবদল করল নির্বাচন কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…