খবর লাইভ : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অথচ তাঁর দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মুখে এবার শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ট্যুইট করে পোস্ট করেন, ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মমতার ভিক্টোরিয়া মেমোরিয়্যালের সংক্ষিপ্ত বক্তৃত্বার ছবি পোস্ট করে দিলীপবাবু লিখেছিলেন, ‘মাননীয়ার মুখে বাংলাদেশি স্লোগান।’ কিন্তু দিলীপ ঘোষ যতই আপত্তি তুলুন না কেন, নাড্ডার মুখে সেই জয় বাংলা স্লোগান শুনে অনেকেই অবাক।
বৃহস্পতিবার নৈহাটির কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি ও মিউজিয়াম পরিদর্শন করেন নাড্ডা। পরিদর্শনের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘আমার সৌভাগ্য যে বঙ্কিমচন্দ্রের জন্মভূমিতে আসার আমার সুযোগ হয়েছে। জাতীয়তাবাদের পুনরুত্থান হয়েছে তাঁর লেখনীতে। বঙ্কিমচন্দ্রের দেখানো পথই গোটা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ঔপনিবেশিক শাসনে থাকা মানুষদের মধ্যে জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তিনি।’ এরপর ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যাওয়ার কথা আছে নাড্ডার। এদিন নৈহাটির গৌরীপুরে জুটমিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন জেপি নাড্ডা।
বিজেপি সূত্রে খবর, নাড়ার এদিনের মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ভাত, রুটি, মুগ ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, লাল শাক ভাজা, পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপির তরকারি, মটর পনির, আমের চাটনি। এছাড়াও ছিল বাংলার মিস্টি রসগোল্লা, ও মাখা সন্দেশ
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…