Categories: State

সিবিআই আসার আগে অভিষেকের বাড়িতে মমতা

খবর লাইভ : সিবিআইয়ের প্রতিনিধিরা আসার আগে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে যাওয়ার পথে অভিষেকের বাড়িতে ৮ থেকে ৯ মিনিট ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর অভিষেকের মেয়েকে নিয়ে বেরিয়ে আসেন তিনি। এরপর একাই গাড়িতে উঠে চলে যান। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছয় সিবিআইয়ের ৮ সদস্যের প্রতিনিধি দল।
এদিন ৮ পাতার প্রশ্নের তালিকা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসবেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, রুজিরার নাগরিকত্ব নিয়ে জানতে চাওয়া হবে। তাঁর কটি পাসপোর্ট আছে, তিনি কোনও রেজিস্টার্ড সংস্থার পদাধিকারী কিনা, তাও জানতে চাওয়া হবে। তাঁর কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও জানতে চাইবেন তদন্তকারীরা। সিবিআইয়ের এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিষেকের বাড়িতে এসেছেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago