Categories: State

করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

খবর লাইভ : করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। মঙ্গলবারই তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল। করোনা আক্রান্ত
জানা গিয়েছে, গতকাল রাত থেকে শোভনবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে। শরীর খুব দুর্বল। জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে। তাই এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই শোভনবাবুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদেববাবুর চিকিৎসায় ইতিমধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে এখনই উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, বয়সের কারণে করোনাকালের শুরু থেকেই মুখ্যমন্ত্রীর পরামর্শে বাড়িতে ছিলেন ৭৭ বছর বয়সি শোভনদেব চট্টোপাধ্যায়। তবে সম্প্রতি করোনার প্রকোপ কমায় দলীয় কাজে বেরোতে শুরু করেন শোভনবাবু। গত ১৬ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন নিজের বাড়িতে ও তৃণমূল ভবনে বহু মানুষের সংস্পর্শে আসেন তিনি। ১৭ ফেব্রুয়ারি তিনি এসএসকেএম যান একটি ইনজেকশন নেওয়ার জন্য। সেদিন রাত থেকেই করোনার উপসর্গ দেখা যায় মন্ত্রীর শরীরে। তারপর ১৮ তারিখ তাঁর করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু মৃদু উপসর্গ থাকায় ভবানীপুরে নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন মন্ত্রী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago