খবর লাইভ : ফের কুয়াশার চাদরে মুখ ঢেকে সকাল হল কলকাতার। তবে এটা নতুন করে শীত আগমনের পূর্বাভাস নয়, পশ্চিমী ঝঞ্ঝার জের। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। তার প্রভাবে দক্ষিণের কিছু জেলায় দু-এক পশলা বৃষ্টি হয়েছে এবং কলকাতা, হাওড়ার আকাশ সারাদিন মেঘলা থাকবে। তবে নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৩৩ শতাংশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…