খবর লাইভ : মিনাখাঁয় বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য-রাজনীতি। ঘটনায় সরাসরি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী। তবে এই হামলার প্রতিবাদে মিনাখাঁ থানা ঘেরাও করবে বিজেপি সমর্থকরা। অন্যদিকে, বাবু মাস্টারকে দেখতে এদিন সকাল থেকে হাসপাতালে ভিড় বিজেপি নেতাদের। ইতিমধ্যে বাবু মাস্টারকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা ও অর্জুন সিং।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ফিরোজ কালাম গাজি ওরফ বাবু মাস্টার। শনিবার বসিরহাটে সাংগঠনিক বৈঠক সেরে কলকাতা যাচ্ছিলেন তিনি। মিনাখাঁ থানার কাছে লাউহাটি মোড় এলাকায় পৌঁছতেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন কালাম গাজি। ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়ি। তারপর স্থানীয়রাই প্রথমে বাবু মাস্টারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। হাসপাতাল সূত্রে খবর, বাবু মাস্টারের দেহ থেকে একাধিক বোমের স্প্লিন্টার বের করা হয়েছে। আপাতত তিনি বিপন্মুক্ত।
এদিকে, বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় সরাসরি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে অভিযোগের আঙুল তুলে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘বাবু মাস্টার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর উপর হামলার ছক কষা হচ্ছিল। পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছিল। জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। হতে পারে গতকালের এই হামলা জ্যোতিপ্রিয়ই করিয়েছেন।’ যদিও অর্জুন সিংয়ের এই অভিযোগ স্পষ্টতই খারিজ করে দিয়েছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর পাল্টা দাবি, ‘এটা নব্য বিজেপির সঙ্গে পুরনো বিজেপির লড়াইয়ের জের। দীর্ঘদিন ধরেই বাবু মাস্টারের অনেক শত্রু রয়েছে। একটা সময় সিপিএমের গৌতম দেবের ডান হাত ছিলেন বাবু। তখন থেকেই তাঁর অনেক শত্রু।’ তবে এই ঘটনাটি যে বিজেপি মুখ বুজে মেনে নেবে না তা একপ্রকার স্পষ্ট। অবিলম্বে অপরাধীদের গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে মিনাখাঁ থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি সমর্থকরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া আরেক নেতা মণীশ শুক্লাকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এবার প্রায় একইভাবে দুষ্কৃতী হামলার শিকার হলেন আরেক দলবদলু নেতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…