খবর লাইভ : ধর্মতলায় পার্শ্বশিক্ষকদের ধর্নামঞ্চে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি পার্শ্বশিক্ষকদের দাবিদাওয়া বিবেচনার আশ্বাসও দিয়েছেন। তবে তাতে মোটেও আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগে, দাবি পূরণের ব্যাপারে সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি দেননি পার্থবাবু। এদিন দুপুরে যখন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্শ্বশিক্ষকদের ধর্নামঞ্চে পৌঁছন, তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। শিক্ষক ঐক্য মঞ্চের দাবিদাওয়া বিবেচনা করার আশ্বাস দেন পার্থবাবু। কিন্তু তাতেও শান্ত হননি আন্দোলনকারীরা। বিশেষ করে বেতন বৃদ্ধির দাবিতে চিৎকার করতে থাকেন মাদ্রাসার শিক্ষকরা। তাঁদের অভিযোগ, ২০০৯ সালে পার্শ্বশিক্ষকদের মঞ্চে এসে স্থায়ীকরণের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ১০ বছরেও তা কার্যকর হয়নি।
উল্লেখ্য, এবারে ভোট অন অ্যাকাউন্ট পেশের সময়ে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…