খবর লাইভ : ফের হাওড়া থেকে দিঘা ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই ট্রেন পরিষেবা চালু হচ্ছে।
রেল দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া থেকে দিঘাগামী ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। সেটি দিঘায় পৌঁছোবে সকাল ১০টা ১৫ মিনিটে। আবার সকাল ১০টা ৩৫ মিনিটে দিঘা থেকে ছেড়ে বেলা ১টা ৫৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে এই এক্সপ্রেস ট্রেনটি। আপাতত হাওড়া থেকে দিঘা স্পেশ্যাল ট্রেন হিসাবে চললেও ট্রেনটি তাম্রলিপ্ত এক্সপ্রেসের সূচি মেনেই চলবে।
করোনার কারণে এই এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রাখা হয়েছিল। তবে ক্রমে দিঘায় পর্যটকদের সংখ্যা বাড়ছে। তাই এই ট্রেন পরিষেবা শুরু হলে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। রেল সূত্রে খবর, এই ট্রেনটি সাঁতরাগাছি,উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগরের মত ৬টি স্টেশনে থামবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…