খবর লাইভ : যাত্রী পরিবহণের জন্য দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোপথ রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পেয়ে গেল। এবার শুধু রেল বোর্ডের অনুমোদনের অপেক্ষা। তারপরেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোপথ খুলে যাবে সাধারণের জন্য।
মেট্রো সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় সেফটি কমিশনারের অনুমতিপত্র পৌঁছেছে মেট্রো ভবনে। সেখানে এই লাইনে মেট্রো চালানোর ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। যাত্রী পরিষেবা, সিগন্যালিং, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি ওই পথে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে মেট্রো চালানোর নির্দেশ দিয়েছেন সেফটি কমিশনার। অভিজ্ঞ, প্রশিক্ষিত ও ন্যূনতম জুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেডে কাজ করা চালকদের এই লাইনে মেট্রো চালাতে বলা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বেরিয়ে আসার জন্য পথ নির্দেশিকার কথাও বলা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে ‘ডেটা লগার’ বসানোর কাজ শেষ করার কথা বলা হয়েছে। ৬ মাসের মধ্যে ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম কার্যকর করার কথাও বলা হয়েছে। ইতিমধ্যে মেট্রোর কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে প্রধানমন্ত্রীর দফতর। এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজে উপস্থিত থেকে বা ভার্চুয়ালি এই মেট্রোপথের উদ্বোধন করতে পারেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…