খবর লাইভ : রজঃস্বলা হলেই স্বেচ্ছায় বিয়ে করতে পারবেন মুসলিম নারীরা। বুধবার এমনই রায় দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। মুসলিম পার্সোনাল আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি।
জানা গিয়েছে, পঞ্জাবের ৩৫ বছরের এক যুবককে বিয়ে করেন ১৭ বছর বয়সী এক মুসলিম নাবালিকা। তাঁদের বিবাহ পরিবারের তরফে না মেনে নেওয়ায় ওই দম্পতি হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার রায় দিতে গিয়েই বিচারপতি অলকা সরিন স্যার দীনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপাল অব মহামেডান ল’ নামে বইয়ের ১৯৫ ধারা উদ্ধৃত করে বলেন, ‘যদি ওই নাবালিকা বয়ঃসন্ধিতে প্রবেশ না করে থাকে তবে ওই নাবালিকার বিবাহের বিষয়টি তাঁর মা-বাবা দেখবেন।’ অর্থাত্ রজঃস্বলা হলেই মুসলিম মেয়েরা নিজের পছন্দমত ব্যক্তিকে বিয়ে করতে পারবে বলে মনে করছেন বিচারপতি। তিনি আরও জানান, ওই বই অনুযায়ী, নির্দিষ্ট প্রমাণ ও তথ্য নিয়ে ধরে নেওয়া যেতে পারে যে, সাধারণত ১৫ বছরেই বয়সন্ধিতে পৌঁছয় ছেলেমেয়েরা। অর্থাৎ সাধারণত ওই বয়সেই ঋতুস্রাব শুরু হয় মেয়েদের। ফলে একজন সুস্থ স্বাভাবিক মেয়ে চাইলে তখনই নিজের ইচ্ছায় বিয়ে করতে পারবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…