খবর লাইভ : মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জো বিডেনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেই ট্যুইট করে সেকথা জানিয়েছেন মোদি। ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্দো-প্যাসিফিক ও অন্যান্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তিনি ও মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন উদ্যোগী হবেন।’
এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর বিডেনের সঙ্গে কথা হয়েছিল প্রধানমন্ত্রী মোদির। তবে মার্কিন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার দুজনের মধ্যে ফোনে কথা হল। কথোপকথনে বিডেনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই রাষ্ট্রনায়কের মধ্যে বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করা নিয়েও আলোচনা হয়েছে। এর আগে বিডেন প্রশাসনের বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে থাকা সচিবদের সঙ্গে আলোচনা হয়েছে মোদি সরকারের বিভিন্ন মন্ত্রীদের। ট্রাম্প জামানায় চিনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়িয়েছিল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সামরিক স্তরে ভারতের রাশিয়া নির্ভরতাকে ভালো চোখে দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বিডেন জমানায় দুই দেশের মধ্যে সম্পর্ক কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…