খবর লাইভ : সামনেই রাজ্যে বিধানসভা ভোট। এবার ভোটের মুখে ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি। আগামী ২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কমিটি। এই ধর্মঘটে সামিল হচ্ছে ট্যাক্সি, ওলা, উবেরের সংস্থার মালিকরা। এর ফলে সমস্যার মুখে পড়তে পারেন সাধারণ মানুষ।
দেশে প্রতিদিনই বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। দাম বাড়লেও ট্যাক্সিভাড়া সেভাবে বাড়ানো হয়নি। ২০১৮ সালের পর থেকে ভাড়া বাড়ানোর দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহণ দফতর। এমনটাই অভিযোগ উঠছে। এবার থেকে ট্যাক্সিতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা করতে হবে বলে দাবি জানিয়েছে কো -অর্ডিনেশন কমিটি।
উল্লেখ্য, বর্তমানে ট্যাক্সিতে উঠলেই ২ কিলোমিটারে ৩০ টাকা দিতে হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…