Categories: State

গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : ভোটের মুখে মোদি সরকার গ্রাম বাংলায় নতুন রাস্তা তৈরি ও সংস্কারের কথা ঘোষণা করেছে। এবার গ্রামে গ্রামে নতুন রাস্তা তৈরি ও সংস্কারের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে। ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ করা হবে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘অশোকনগর শিল্পনগরীতে পরিণত হবে। পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হবে। রঘুনাথপুরে শিল্পনগরী তৈরি হবে। ২,৪৮৩ একর জমিতে তৈরি হবে এই শিল্পনগরী। ১০০ কোটি বরাদ্দ হয়েছে এই শিল্পনগরীতে।’ এদিন মুখ্যমন্ত্রী যাত্রী পরিবহণে সব যানবাহনের জন্য জুন মাস পর্যন্ত রোড ট্যাক্স মুকুবের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,’শিল্প গঠনে জমি কখনও বাধা হয়ে দাঁড়াবে না। আলোচনার মাধ্যমে জমি অধিগ্রহণ করা হবে।’ পার্ক সার্কাসে স্কাইওয়াক নির্মাণের কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago