Categories: National

প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা অপমানের ঘটনায় নিন্দা প্রধানমন্ত্রীর

খবর লাইভ : প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার অপমান নিয়ে এবার মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে কৃষি আইন নিয়ে নতুন কোনও বার্তা না দিলেও তেরঙ্গা পতাকার অপমান নিয়ে মুখ খোলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৬ জানুয়ারি তেরঙ্গার অপমান দেখে স্তম্ভিত হয়ে গিয়েছে দেশ।’ এদিন দেশজুড়ে চলা টিকাকরণ প্রক্রিয়া নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি চলছে ভারতে। ৩০ লাখের বেশি করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন সাফল্যে বিশ্বমঞ্চে ভারতের মুখ আরও উজ্জ্বল হয়েছে।’
তবে উল্লেখযোগ্য বিষয়, এদিন প্রধানমন্ত্রী কৃষি আইন নিয়ে একটি কথাও বলেননি। এর আগে লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা ও কৃষকদের হিংসাত্মক কার্যকলাপকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার সেই ঘটনা নিয়েই মুখ খোলেন প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা সত্বেও লালকেল্লার সামনে চলে আসেন বিক্ষোভকারীরা। দরজা ভেঙে লালকেল্লায় ঢুকে একটি খুঁটিতে নিজেদের পতাকা উড়িয়ে দেন আন্দোলনকারীরা। যা নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক দানা বাঁধে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago