Categories: National

নাথুলায় লাল ফৌজের সঙ্গে ভারতীয় জওয়ানদের হাতাহাতি

খবর লাইভ : সীমান্ত সমস্যা মেটাতে যখন ভারত ও চিনের মধ্যে ম্যারাথন বৈঠক চলছে, তখন নাথুলায় লাল ফৌজের সঙ্গে হাতাহাতি হল ভারতীয় জওয়ানদের। লাদাখ-গালওয়ানের পর এবার উত্তর সিকিমের নাথুলা দিয়ে ঢোকার চেষ্টা করেছিল চিনের লাল ফৌজ। খারাপ আবহাওয়ার মধ্যেও লাল ফৌজের সেই অনুপ্রবেশ আটকে দেয় ভারতীয় জওয়ানরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন চিনা সেনা আহত হয়েছে বলে খবর। অন্যদিকে আহত হয়েছেন ৪ জন ভারতীয় সেনাও। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। এর আগে গালওয়ানে এই একইভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ভারত ও চিনা ফৌজ।
এদিকে সীমান্ত সংঘাত নিয়ে ভারত ও চিনের মধ্যে নবম দফার বৈঠকেও কোনও সমাধানসূত্র মেলেনি। সীমান্ত থেকে চিনা সেনাকে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভারতীয় সেনা আধিকারিকরা। রবিবার সকালে আকসাই চিনের মলদো এলাকায় চিনের সেনা দফতরে বৈঠক হয়েছিল দুই দেশের সেনা আধিকারিকদের। কিন্তু দীর্ঘ এই বৈঠকের পরও কোনও সমাধান সূত্র মেলেনি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago