Categories: Uncategorized

বড়দিনে সেজে উঠছে মহানগরী, ভিড় নিয়ন্ত্রণ ও সুরক্ষা দিতে বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের

খবর লাইভ : রাত পোহালেই বড়দিন। গোটা বিশ্বের সঙ্গে উত্সবের আনন্দে মেতে উঠবে কলকাতাবাসীও। ইতিমধ্যে সেজে উঠছে পার্কস্ট্রীট, ধর্মতলা সহ গোটা শহর। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।
গত কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন জায়গায় চেকিং শুরু হয়েছে। মদ্যপ, হেলমেটহীন বাইক আরোহীদের ধরপাকড় চলছে। আজ, বৃহস্পতিবার রাত নটা থেকে শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলবে। শহরে বিভিন্ন জায়গায় যানজট সামলাতেও পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজার পর্যন্ত রাস্তা ভাগ করা হবে। ময়দান ও পার্ক স্ট্রিটের দিকে কোনওরকম পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। পার্ক স্ট্রিট চত্বরে ১১টি ওয়াচ টাওয়ার থাকবে। সেখান থেকে চলবে নজরদারি। এছাড়া পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রেও আজ ও আগামিকাল বিশেষ নিয়ম চালু করা হবে। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি সুরক্ষার দিকেও বিশেষ নজর রাখছে কলকাতা পুলিশ। বড়দিনে কোনওরকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেজন্য শহরের নিরাপত্তার দায়িত্বে ৫ হাজার পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে, বড়দিনে নিরাপত্তার মোড়কে গোটা কলকাতা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago